× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:০২ এএম

ধানমন্ডিতে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে অভিযান অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:০২ এএম

ধানমন্ডিতে শিক্ষার্থীদের  নিরাপদ পরিবেশ নিশ্চিতে  অভিযান  অবৈধ স্থাপনা উচ্ছেদ

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে, জনসাধারণের চলাচলে বিঘœ ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় ৫টি মামলা করা হয়। এ সময় ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নগরীর উন্মুক্ত স্থান ও ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের জনস্বার্থ রক্ষার অভিযান অব্যাহত থাকবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!