× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৪১ এএম

খাদ্য সহায়তা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৪১ এএম

খাদ্য সহায়তা

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ জন বোরো ধান চাষির মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ জিআর কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে ডাহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মিঠুন কুন্ডু, ডাহিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!