× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৫৯ এএম

বারি পরিদর্শন করল এনডিসি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৫৯ এএম

বারি পরিদর্শন করল  এনডিসি প্রতিনিধিদল

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১০৫ সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার এই প্রতিনিধিদলে কলেজের ফ্যাকাল্টি সদস্য, কোর্স মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। প্রতিনিধিদলটি বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদিরসহ অন্য পরিচালকরা তাদের স্বাগত জানান। পরে মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বারির বিভিন্ন কার্যক্রম, গবেষণার অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্তসহ বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা। অনুষ্ঠান শেষে প্রতিনিধিদল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!