মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে অপরাধ বৃদ্ধি নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম সাকিবুল (১৭)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন