× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরকারি সাইনবোর্ডে আর্জেন্টিনার পতাকা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:০৪ এএম

সরকারি সাইনবোর্ডে  আর্জেন্টিনার পতাকা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরে থানার পাশে অবস্থিত ‘২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর মূল ফটকের সরকারি সাইনবোর্ড আর্জেন্টিনা ফুটবল দলের পতাকা দিয়ে দীর্ঘদিন ধরে ঢেকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি প্রতিষ্ঠানের পরিচিতি ও নির্দেশনামূলক তথ্য আড়ালে পড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ফুটবল বিশ্বকাপ চলাকালীন কিছু ক্রীড়াপ্রেমী ও সমর্থক সাইনবোর্ডটি ঢেকে আর্জেন্টিনার পতাকার ব্যানার টানিয়ে দেয়। এর পর থেকে সেটি অপসারণ না করায় বর্তমানে সরকারি সাইনবোর্ডটি পুরোপুরি ঢেকে আছে।

স্বাস্থ্যকেন্দ্রটির সাইনবোর্ডে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, দিকনির্দেশনা এবং সরকারি বার্তা থাকার কথা থাকলেও তা দৃশ্যমান না থাকায় সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

নিয়ম অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানের ফটকে সংশ্লিষ্ট দপ্তরের নাম, লোগো ও প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে প্রদর্শিত থাকা বাধ্যতামূলক হলেও এখানে দীর্ঘদিন ধরে ভিনদেশি পতাকা ঝুলে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

চিকিৎসা নিতে আসা রোগী ও এলাকাবাসীর অভিযোগ, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র কোনোভাবেই ব্যক্তিগত আবেগ বা খেলাধুলার প্রচারণার স্থান হতে পারে না। সাইনবোর্ড ঢেকে থাকায় অনেকেই প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে সমস্যায় পড়ছেন।

তারা দ্রুত ওই পতাকা অপসারণ করে সরকারি সাইনবোর্ড দৃশ্যমান করার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম ও পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মী বায়জিদ হোসেন বলেন, ‘সাইনবোর্ডটি ঢেকে যাওয়ার বিষয়টি জানা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়দের দাবি, সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় অবিলম্বে সাইনবোর্ড উন্মুক্ত করে জনসাধারণের জন্য প্রয়োজনীয় তথ্য দৃশ্যমান করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!