× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:০৭ এএম

সাইবার নিরাপত্তা ও মানবপাচার রোধে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-সৌদি আরব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:০৭ এএম

সাইবার নিরাপত্তা ও মানবপাচার রোধে পারস্পরিক  সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-সৌদি আরব

বাংলাদেশ ও সৌদি সরকার দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা খাতে একসছেএঙ কাজ করতে চায়। এ ছাড়া দুই দেশের পুলিশের সক্ষমতা বৃদ্ধি, অপরাধ দমনে অত্যাধুনিক প্রশিক্ষণ এবং অপরাধের তথ্য বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে আরও জোরদার করতে চায়। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশে সৌদিদের  ব্যাবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহায়তাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। এ সময় আইজিপি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চার আদান-প্রদান এবং তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!