× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:০৯ এএম

নতুন ভিসানীতি করছে সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:০৯ এএম

নতুন ভিসানীতি করছে সরকার

দীর্ঘ দুই দশক পর দেশের সামগ্রিক ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন ও আধুনিকায়ন আসছে। বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে ভিসা পলিসি-২০২৬ প্রণয়নসংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১১তম বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়। তবে নতুন এই নীতিমালায় আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলগত কারণে আগে যেসব দেশ কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) ছিল, সেগুলোকে আগের অবস্থানেই বহাল রাখা হয়েছে।

বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আসা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশিরা ইনভেস্ট করতে এলে আমরা নানানভাবে লাভবান হব, এ জন্যও ভিসা পলিসি সহজ করা জরুরি। এসব বিষয়ে সার্বিকভাবে পাঁচটি ভিন্ন আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। নতুন নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এবার ভিসার ক্ষেত্রে মোট ৩৪টি ভিন্ন ক্যাটাগরি বা শ্রেণি নির্ধারণ করা হয়েছে। এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিক, গবেষক, ব্যবসায়ী ও পর্যটকদের ভিসা-প্রাপ্তির প্রক্রিয়া আরও সুনির্দিষ্ট ও সহজতর হবে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে অতীতে যেসব দেশ কালো তালিকাভুক্ত ছিল, নতুন নীতিমালায় তাদের বিষয়ে আগের কড়া অবস্থানই বজায় থাকছে।

ভিসা পলিসি, ২০২৬ প্রণয়নের উদ্যোক্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পলিসির লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসনকাঠামো গড়ে তোলা।

রূপালী বাংলাদেশ

Link copied!