× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:১৫ এএম

‘কমিটির দল’ খোঁচায় ফুঁসে উঠলেন স্কালোনি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:১৫ এএম

‘কমিটির দল’ খোঁচায় ফুঁসে উঠলেন স্কালোনি

বিশ্বমঞ্চে আর্জেন্টিনার সাফল্য মানেই কি রেফারি কিংবা আয়োজক কমিটির বিশেষ কৃপা? আলবিসেলেস্তেদের এমন ‘বিশেষ সুবিধা’ পাওয়ার অভিযোগ ফুটবলপাড়ায় নতুন কিছু নয়। তবে এত দিন এসব আলোচনা ড্রেসিংরুম বা গ্যালারিতে সীমাবদ্ধ থাকলেও, এবার তা সরাসরি আছড়ে পড়ল খোদ আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে। আর তাতেই বেশ চটেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের মহারণের আগে সংবাদ সম্মেলনে এই বিতর্কিত অভিযোগের কড়া জবাব দিয়েছেন তিনি।

মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শেষ দিকে এক সাংবাদিক স্কালোনিকে সরাসরি প্রশ্ন করেন, ফিফা কি আর্জেন্টিনাকে সত্যিই কোনো বিশেষ সুবিধা দিচ্ছে? এমন প্রশ্নে ক্ষুব্ধ স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে এবং সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। দল জিতলে অনেকেই এমন ভিত্তিহীন অভিযোগ তোলে। তাই এ ধরনের গুজবে কান দেওয়ার কোনো মানে হয় না।’ এমন নেতিবাচক বিতর্ক থেকে দূরে থাকার এক সহজ উপায়ও বাতলে দিয়েছেন তিনি, ‘এর সবচেয়ে সহজ সমাধান হলো সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করে দেওয়া। সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন, তাহলে এসব ফালতু বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না।’

আর্জেন্টিনা বস সাফ জানিয়ে দেন, দলের আজকের এই আকাশচুম্বী অবস্থান কোনো কমিটির দয়ায় বা বিশেষ সুবিধায় আসেনি; বরং তা মাঠে সবার সম্মিলিত ত্যাগের ফসল। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানোÑ সবার সমান অবদানেই আর্জেন্টিনা আজ বিশ্বসেরা। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে স্কালোনি আরও যোগ করেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের যেমন ইতিবাচক দিক আছে, তেমনি নেতিবাচক দিকও আছে। এখানে কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো গুজব ছড়িয়ে পড়ে। তবে আমরা এসব ফালতু বিষয়ে বিন্দুমাত্র মনোযোগ দিচ্ছি না।’

মূলত, গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কোনো কার্ড না দেখানোকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। আলজেরিয়া এই নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার পর থেকেই আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলে খোঁচা দেওয়া শুরু হয়। তবে মাঠের বাইরের এই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রূপালী বাংলাদেশ

Link copied!