× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:১৬ এএম

নরওয়ে জুজু কাটানোর মিশন ব্রাজিলের 

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:১৬ এএম

নরওয়ে জুজু কাটানোর মিশন ব্রাজিলের 

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ব্রাজিলের সাম্বা জাদু আর সোনালি ইতিহাসের নতুন অধ্যায়। গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে এবার শেষ ষোলোর মঞ্চে লড়তে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আগামী সোমবার নরওয়ের বিপক্ষে মাঠের লড়াই শুরু করার আগেই একটা জায়গায় অনন্য এক বিশ্বরেকর্ড নিজেদের করে নিচ্ছে সেলেসাওরা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার শেষ ষোলো বা নকআউট পর্ব খেলার কীর্তি এককভাবে ব্রাজিলেরই।

রেকর্ড বুক ও পরিসংখ্যান বলছে, নরওয়ের বিপক্ষে ম্যাচটি হবে বিশ্বকাপে ব্রাজিলের ১৩তম শেষ ষোলো ম্যাচ। এই মর্যাদাপূর্ণ পর্বে এত বেশিবার খেলার সৌভাগ্য হয়নি আর কোনো ফুটবল পরাশক্তির। তালিকায় ব্রাজিলের পরেই ১১ বার নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানি। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও স্পেন এই পর্বে খেলেছে ১০ বার করে। শেষ ৩২-এর রোমাঞ্চকর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েই মূলত নিজেদের এই রেকর্ড আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছে ব্রাজিল।

তবে মাঠের লড়াইয়ে নামার আগে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ‘নরওয়ে জুজু’। পরিসংখ্যানের পাতা ওল্টালে দেখা যায়, ইউরোপের এই দলের বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড একেবারেই সুখকর নয়। এখন পর্যন্ত চারবারের দেখায় নরওয়ের বিপক্ষে একবারও জয়ের মুখ দেখেনি সেলেসাওরা; দুই ম্যাচে নরওয়ে জিতেছে আর বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। তবে বিশ্বকাপের নকআউটে ব্রাজিলের অতীত অভিজ্ঞতা আকাশচুম্বী। এখন পর্যন্ত খেলা ১২টি শেষ ষোলোর ম্যাচের ১০ বারই পরের ধাপে উঠেছে তারা, বিদায় নিয়েছে মাত্র দুবার (১৯৩৪ ও ১৯৯০ সালে)।

২০২৬ সালের এই বর্ধিত ৪৮ দলের বিশ্বকাপে অনেক নতুন দল নকআউটের টিকিট কাটলেও ব্রাজিলের মতো পরাশক্তিদের ধারাবাহিকতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। নিউ জার্সিতে বাংলাদেশ সময় আগামী সোমবার রাত ২টায় শুরু হবে ব্রাজিল-নরওয়ের এই মহালড়াই। একদিকে অতীত রেকর্ড ভাঙার তীব্র চাপ, অন্যদিকে নিজেদের নকআউট ঐতিহ্য ধরে রাখার মিশনÑ সব মিলিয়ে সেলেসাওদের সামনে এখন ডাবল পরীক্ষা। এই ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে শেষ ষোলোর এই অনন্য বিশ্বরেকর্ড আরও বেশি উজ্জ্বল হবে ব্রাজিলের হেক্সা মিশনের যাত্রায়।

রূপালী বাংলাদেশ

Link copied!