× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:০৭ এএম

কর্মচারীদের সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:০৭ এএম

কর্মচারীদের সমাবেশ

নেত্রকোনায় বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় দৈনিক ভিত্তিক শ্রম নীতিমালা-২০২৫ বাতিল, আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ এবং বয়স শিথিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণের দাবি জানানো হয়। সংগঠনের বিভাগীয় আহ্বায়ক মো. আব্দুর রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সদস্যসচিব মো. তোফাজ্জল হোসেন তোফায়েল। আলোচকরা বলেন, দীর্ঘদিন ধরে মাস্টার রোলে কর্মরত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের স্থায়ীকরণ এখন সময়ের দাবি। সমাবেশ শেষে আয়োজকরা নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বরাবর বিভিন্ন দাবি সংবলিত লিখিত স্মারকলিপি প্রদান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!