× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৫৪ এএম

আইন লঙ্ঘনের দায়ে ফরচুন সুজের চেয়ারম্যানসহ ৭ জনকে জরিমানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৫৪ এএম

আইন লঙ্ঘনের দায়ে ফরচুন সুজের চেয়ারম্যানসহ ৭ জনকে জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানি-সংশ্লিষ্ট সাতজনকে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ সূত্রে জানা যায়, বকেয়া নগদ লভ্যাংশ ও লিস্টিং ফি বাবদ ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা পরিশোধের জন্য ফরচুন সুজকে এক মাসের সময় বেঁধে দিয়েছিল বিএসইসি। কিন্তু নির্ধারিত সময়ে ওই অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ১০১৩তম কমিশন সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি জানায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। কিন্তু ঘোষিত ১৬ কোটি ২৫ লাখ টাকা নগদ লভ্যাংশের মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকা এখনো বিনিয়োগকারীদের বুঝিয়ে দেওয়া হয়নি। এ ছাড়া ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পূর্ববর্তী তিন বছরের ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফিও বকেয়া রেখেছে কোম্পানিটি। বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থতার দায়ে ফরচুন সুজের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমান, পরিচালক মো. আমানুর রহমান, রবিউল ইসলাম এবং সাবেক পরিচালক মো. খসরুল ইসলামের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ, সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া ও বর্তমান কোম্পানি সচিব মো. নাজমুল হোসেনকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আদেশ জারির ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার সম্পূর্ণ অর্থ কমিশনে জমার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএসইসি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!