× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৪৮ এএম

খেলা নিয়ে সংঘর্ষ

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মিশরের সমর্থক নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৪৮ এএম

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মিশরের সমর্থক নিহত

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শরিফুল নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে এবং বর্তমানে কুমিল্লা নগরীর মঠপুস্করনী এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালীন সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালুর সঙ্গে শরিফুল ইসলামের সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় বাবু ও মাইন উদ্দিন শরিফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এই হত্যাকা- নিয়ে স্থানীয় বাসিন্দা হান্নান বলেন, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে এমন হত্যাকা- মেনে নেওয়া যায় না। খেলায় হার-জিত থাকবেই, কিন্তু তার জন্য খুনাখুনি হবে কেন? আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, হত্যাকা-ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বর্তমানে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!