সুনামগঞ্জের ধর্মপাশায় কন্যা ও শিশু নির্যাতন, হয়রানি এবং নারী সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত ও নুরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান মজুমদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুল হাসান পিয়াস, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন