× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৫৮ এএম

ট্রাকচাপায় নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৫৮ এএম

ট্রাকচাপায় নিহত

স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না কামনা রানি দাশের (৩৬)। গত মঙ্গলবার সকালে মানিকগঞ্জের গোলড়ায় নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এই মা। নিহত কামনা সদর উপজেলার ভগবানপুর গ্রামের সফল সূত্রধরের স্ত্রী। জানা যায়, বেলা ১১টার দিকে গোলড়া আকিজ ফাউন্ডেশন স্কুল থেকে ছেলে অর্ক (৯) ও নুসরাত আলম (১৪) নামে আরেক শিক্ষার্থীকে নিয়ে মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় আরিচাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে গিয়ে গাছে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা কামনা রানির অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠান। পরে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!