× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৫৯ এএম

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে  স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামদাস ধনীরাম বলদিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ আবু সাঈদ (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)। তারা ওই এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাবেয়া বেগম পাশের বাড়িতে যাওয়ার সময় একটি টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে স্বামী আবু সাঈদও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই দম্পতি পাশের বাড়ির একটি মিটার থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সার্ভিস লাইনের তারে বিদ্যুৎ লিকেজ থাকায় টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ আলহাজ আব্দুস সামাদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন-শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দীক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!