× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৩২ এএম

জি-মেইলে আসছে ‘জেমিনি লাইভ’

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৩২ এএম

জি-মেইলে আসছে ‘জেমিনি লাইভ’

জি-মেইলে ই-মেইল খোঁজার পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। ‘জেমিনি লাইভ’ নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আর শুধু কী–ওয়ার্ড লিখে নয়, স্বাভাবিক ভাষায় লিখে বা কথা বলেই প্রয়োজনীয় ই-মেইল ও তথ্য খুঁজে পাবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএসে ফিচারটি পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হচ্ছে।

গুগল জানিয়েছে, জেমিনি লাইভ মূলত দুটি অংশে কাজ করবে। ‘আস্ক জি-মেইল’-এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় প্রশ্ন লিখতে পারবেন, যেমনÑ ‘গত মাসে ব্যাংকের পাঠানো ই-মেইল দেখাও’ বা ‘জনের সর্বশেষ ই-মেইলে কী ছিল?’। অন্যদিকে ‘জি-মেইল লাইভ’ সুবিধায় কণ্ঠের মাধ্যমে একই ধরনের প্রশ্ন করা যাবে। জেমিনি সংশ্লিষ্ট ই-মেইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য লিখিত ও কণ্ঠÑ দুভাবেই জানাবে এবং তথ্যের উৎস হিসেবে সংশ্লিষ্ট ই-মেইলও দেখাবে। ফিচারটি চালু হলে জি-মেইলের সার্চ বক্স থেকেই এটি ব্যবহার করা যাবে। সার্চ বক্সে ট্যাপ করলে ‘আস্ক জি-মেইল’ এবং জেমিনি লাইভ আইকনে ট্যাপ করলে কণ্ঠনির্ভর সুবিধা চালু হবে। এতে ইনবক্সে হাজারো ই-মেইল থাকলেও নির্দিষ্ট শব্দ বা প্রেরকের নাম মনে না থাকলেও প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া অনেক সহজ হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!