‘সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে’Ñ এই প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে গর্ভবতী মায়েদের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারি উৎসাহিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছালাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের মিডওয়াইফ ও সেবাদানকারীরা জরুরি সরঞ্জাম গ্রহণ করেন। বক্তারা বলেন, প্রান্তিক ও দুস্থ গর্ভবতী মায়েদের দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও পিআইচডির সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন