সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় আকস্মিক বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য শিপন আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, খবর পেয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে। অকাল এই মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন