মাদারীপুরের কালকিনি উপজেলার চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শিক্ষক রাজনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার জানান, হামলার পর থেকে তিনি আহতের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। সভায় শিক্ষক সমিতির সভাপতি শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীরা গ্রেপ্তার না হলে শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন