× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৫৪ এএম

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৫৪ এএম

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড 

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদ- করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দ-প্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর ১ লাখ টাকা যৌতুক দাবি করে তা না পেয়ে স্ত্রী ইসমত আরা খানকে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন। এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকালে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

অ্যাডভোকেট ফজলুল হক বলেন, মামলায় যৌতুকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত দ-বিধির ৩০২ ধারায় আনোয়ার হোসেনকে মৃত্যুদ- এবং ৫ লাখ টাকা অর্থদ-ের আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, আসামি বর্তমানে পলাতক। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!