× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:১১ এএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:১১ এএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির  ভর্তি পরীক্ষা শুরু আজ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। আজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিকেল ৩টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত। রাজধানীর সরকারি সাতটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৪৯৮টি, বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৯৯৭টি আসন রয়েছে।

ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ১৭ জুলাই দুই শিফটে অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এ ছাড়া কাক্সিক্ষত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ হাজার ২৪৪ জন এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৩ হাজার ৩৬৫ জন। সব মিলিয়ে প্রতি আসনের বিপরীতে প্রায় ৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে বলে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!