× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্রোতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৪০ এএম

স্রোতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদের প্রবল স্রোতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে আবদুল আলম (৩৫) নামে এক যুবদল কর্মী নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় সওদাগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল আলম কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা এবং দুই সন্তানের জনক।

নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোরে আবদুল আলমসহ চার বন্ধু মিলে নৌকা নিয়ে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আবদুল আলমের খোঁজ না মেলায় তার সঙ্গীরা স্বজনদের খবর দেন। নিখোঁজ যুবকের বড় ভাই নুরুল আলম জানান, নৌকায় থাকা অন্য তিন বন্ধু জানিয়েছেন যে, স্রোতের মধ্যে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে অসাবধানবশত আবদুল আলম নদীতে পড়ে যান। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাননি।

কালিয়াইশ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাতকানিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদের পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলার গ্রামীণ সড়কসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যার ফলে কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য নদীতে কাজ শুরু করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!