× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫৩ এএম

ডাকাতি হওয়া গরুসহ ৩ ডাকাত গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫৩ এএম

ডাকাতি হওয়া গরুসহ ৩ ডাকাত গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি হওয়া গরুবোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। যৌথ অভিযানে পাঁচটি মৃত ও দুটি জীবিত গরুর পাশাপাশি আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাদের শেরপুর থানায় আনা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ দিনাজপুরের আবদুস সালাম সরকার (৩৫) এবং মানিকগঞ্জের বুলু মিয়া (২৮) ও মো. মহিদুল (৩৪)।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার লালমনিরহাটের পাটগ্রাম থেকে ১২টি গরু নিয়ে একটি ট্রাক কুমিল্লার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ৪টার দিকে শেরপুরের ছোনকা এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি ডাকাত দল ট্রাকটির গতি রোধ করে চালক ও মালিককে মারধর করে বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা ট্রাকসহ গরুগুলো ছিনিয়ে নিয়ে মালিক ও অন্যদের বিভিন্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী জামাল উদ্দিন বাদী হয়ে মামলা করলে বগুড়া জেলা ডিবি ও শেরপুর থানার পুলিশ যৌথ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতী ও বঙ্গবন্ধু সেতু এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় পাঁচটি মৃত ও দুটি জীবিত গরু উদ্ধার করা হয়।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, উদ্ধারকৃত মৃত গরুগুলো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে মাটিচাপা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ডাকাত চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!