× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:১৭ এএম

বিশেষ অভিযানে ২ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:১৭ এএম

বিশেষ অভিযানে ২ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

গাজীপুরে বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের সদর থানার পাজুলিয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবুকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং নাম্বার প্লেটবিহীন একটি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আলামত হিসেবে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকা-ে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!