× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:৩৪ এএম

বিশ্বকাপের ফরম্যাটে বড় চমক আইসিসির

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:৩৪ এএম

বিশ্বকাপের ফরম্যাটে বড় চমক আইসিসির

ক্রিকেট বিশ্বের মহাযজ্ঞের মঞ্চে জায়গা করে নেওয়া মানেই আগে নিশ্চিত ছিল মূল পর্বে বিশ্বসেরাদের মুখোমুখি হওয়ার রোমাঞ্চ। তবে ২০২৭ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া বিশ্বকাপে সেই চিরচেনা সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে আইসিসি। এবার বিশ্বমঞ্চের টিকিট পেলেও নিশ্চিত নয় মূল পর্বের টিকিট! আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে এক অবিশ্বাস্য ও বৈপ্লবিক পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নতুন এই নিয়মে টুর্নামেন্টে ১৪টি দল অংশ নিলেও মূল গ্রুপ পর্বে সরাসরি লড়বে মাত্র ১১টি দল। বাকি তিনটি দলকে টুর্নামেন্টের শুরুতেই পার হতে হবে অগ্নিপরীক্ষা।

এডিনবরায় আইসিসির বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত এই নতুন ফরম্যাট অনুযায়ী খেলাটি এখন মোট তিনটি পর্ব পেরিয়ে নকআউটে গড়াবে। টুর্নামেন্টের শুরুতেই রোমাঞ্চ ছড়াতে থাকছে প্রথম পর্ব বা ‘সুপার সিরিজ’। বিশ্বকাপে কোয়ালিফাই করা দলগুলোর মধ্যে নিচের সারির তিনটি দলকে নিয়ে আয়োজিত হবে এই মিনি টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই তিন দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। এই ত্রিমুখী লড়াইয়ে টেবিল টপার বা শীর্ষ দলই কেবল পাবে মূল গ্রুপ পর্বের মহামূল্যবান টিকিট। বাকি দুই দলের বিশ্বকাপ অভিযান ম্যাচ শুরুর পরপরই অফিসিয়ালি শেষ হয়ে যাবে, যা টুর্নামেন্টের শুরুতেই দলগুলোর ওপর তৈরি করবে প্রবল চাপ।

সুপার সিরিজ থেকে কোয়ালিফাই করে আসা সেই একটি দল এবং আগে থেকে ডিরেক্ট এন্ট্রি পাওয়া ১১ দলÑ এই ১২ দল নিয়ে শুরু হবে আসল খেলা, অর্থাৎ দ্বিতীয় পর্ব। এই পর্বে দলগুলোকে ছয়টি করে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতি দল গ্রুপের বাকি পাঁচটি প্রতিপক্ষের বিরুদ্ধে একবার করে মাঠে নামবে। দুই গ্রুপ মিলিয়ে ৩০টি হাই-ভোল্টেজ ম্যাচের পর প্রতি গ্রুপের সেরা তিনটি করে দল সরাসরি পা রাখবে পরের রাউন্ডে। আর দুই গ্রুপের চতুর্থ হওয়া দল দুটির মধ্যে নেট রানরেট ও পয়েন্টে যারা এগিয়ে থাকবে, তারা সপ্তম দল হিসেবে ‘সুপার সেভেন’-এর টিকিট কাটবে।

টানটান উত্তেজনার এই টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হতে যাচ্ছে তৃতীয় পর্ব বা ‘সুপার সেভেন’। এখানে সাতটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে লিগ ম্যাচে মুখোমুখি হবে। প্রতিটি দলের সামনে থাকবে ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ, যেখানে প্রতিটি রান আর প্রতিটি উইকেট সেমিফাইনালের টিকিট নির্ধারণে ভাইটাল রোল প্লে করবে। এই পর্বের লড়াই শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে, আর সেখান থেকে দুই জয়ী দল পৌঁছাবে স্বপ্নের ফাইনালে। সুপার সিরিজ থেকে ফাইনাল পর্যন্ত সব মিলিয়ে ম্যাচ হবে মোট ৫৭টি। ক্রিকেটের এই মহাযজ্ঞকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দর্শকদের জন্য প্রতিটি ম্যাচকে বাঁচা-মরার লড়াইয়ে রূপ দিতেই আইসিসির এই মাস্টারস্ট্রোক, যা নিশ্চিতভাবেই ২০২৭ বিশ্বকাপকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা রোমাঞ্চকর টুর্নামেন্টে পরিণত করতে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!