কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মো. মানিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা হেলাল উদ্দিন নামে আরেক যুবক আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পেকুয়া উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের নন্দীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মানিক উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তিনি পেকুয়া বাজারের জেনারেল হাসপাতালের ফার্মেসি বিভাগে দায়িত্ব পালন করতেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মানিক ও হেলাল উদ্দিন মোটরসাইকেলযোগে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে নন্দীরপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে মানিক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন