× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:৩৭ এএম

তামিমকে আইসিসির স্বীকৃতি সঙ্গে পেলেন বড় পদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:৩৭ এএম

তামিমকে আইসিসির স্বীকৃতি  সঙ্গে পেলেন বড় পদ

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের জন্য এক বিশাল ও স্বস্তির খবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দীর্ঘ জলঘোলা আর নানামুখী জটিলতার অবসান ঘটিয়ে তামিম ইকবালকে আইসিসির বোর্ড সদস্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। একই সঙ্গে আইসিসির একটি কমিটির শীর্ষস্থানীয় পদও পেয়েছেন বিসিবির নতুন সভাপতি।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পর গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। তামিমকে দেওয়া এই আনুষ্ঠানিক স্বীকৃতির সোজা অর্থ হলোÑ বিসিবির বর্তমান নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদকে সম্পূর্ণ বৈধ ও নিয়মতান্ত্রিক হিসেবে মেনে নিয়েছে আইসিসি, যা দেশের ক্রিকেটের জন্য এক বড় গ্রিন সিগন্যাল।

আইসিসির দেওয়া সেই বিজ্ঞপ্তির ‘সদস্যপদ সংক্রান্ত’ অংশে বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সদস্যদের পূর্ণ সদস্য পরিচালক হিসেবে নিয়োগকে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।’ উল্লেখ্য, গত ৭ জুন বিসিবির বহু আকাক্সিক্ষত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক এবং পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। বিসিবি-প্রধান হিসেবে এটিই ছিল আইসিসির বার্ষিক সভায় তার প্রথম অংশগ্রহণ। এর আগে গত এপ্রিলে বোর্ডের অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই তামিমকে আইসিসি ও এসিসিতে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হলেও আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতির অভাবে আইসিসি বোর্ডে এত দিন বিসিবির প্রতিনিধিত্ব করছিলেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

এর পাশাপাশি নতুন ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যানও করা হয়েছে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালকে। কমিটির অন্য সদস্যরা হলেনÑ ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ফন ফুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টড গ্রিনবার্গ।

এদিন আরেকটি নতুন উপ-কমিটি গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান দেবজিত সাইকিয়া। অন্য সদস্যরা হলেনÑ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) প্রধান ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রস রিভাজ। এ ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৫৮ কোটি টাকা। আইসিসি বোর্ড তা অনুমোদন করেছে। আর মরিশাস আইসিসির ১১১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

জানা গেছে, তামিমের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি ঝুলে থাকার পেছনে কাজ করছিল এক বড় নেপথ্য নাটক। গত অক্টোবরের নির্বাচনে জয়ী সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমান কমিটির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এনেছিলেন, যার জেরে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আগের পর্ষদ ভেঙে দেয়। এরপর আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে দফায় দফায় চিঠি দিয়ে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ স্থগিত, ফান্ড বন্ধ করা এবং আইসিসি টুর্নামেন্ট থেকে লাল-সবুজদের বাদ দেওয়ার মতো কঠোর অনুরোধ জানান। এমনকি জুনের নির্বাচন স্থগিত করতে সাবেক পরিচালকদের একটি অংশ আদালতে একাধিক রিটও করেছিলেন, যা পরে খারিজ হয়ে যায়। বুলবুলের এই গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে আইসিসি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ এ এস মুসাজি এবং জিম্বাবুয়ের তাভেঙ্গুয়া মুকুলানিকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশে পাঠায়। সেই কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আইসিসি সাবেক কমিটির সব দাবি নাকচ করে তামিম ইকবালের নেতৃত্বকে চূড়ান্ত বৈধতা দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!