× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:২৬ এএম

পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:২৬ এএম

পাট কাটতে গিয়ে বজ্রপাতে  বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। তারা একই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তারা দুজনই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। বাবা-ছেলের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ইউপি সদস্য কবিন্দ্র বলেন, ‘পাট কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।’ স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কৃষিকাজের সময় খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই আবহাওয়া খারাপ হলে কৃষকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, বর্ষাকালে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে হতাহতের ঘটনা প্রায়ই ঘটে। দুর্যোগ বিশেষজ্ঞরা বজ্রসহ বৃষ্টির সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!