শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজমল ভূইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা মরহুম মোহাম্মদ আজমল ভূইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা, দেশপ্রেম এবং যুদ্ধাহত হওয়ার ত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন