× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:০২ এএম

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধন

মুঠোফোনেই মিলবে নগরের সব সেবা : চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:০২ এএম

মুঠোফোনেই মিলবে নগরের  সব সেবা : চসিক মেয়র

নগরবাসীকে নিরবচ্ছিন্ন সমন্বিত সেবা দিতেই তৈরি করা হয়েছে আমাদের চট্টগ্রাম মোবাইল অ্যাপ। এখন থেকে এই অ্যাপসের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পাবেন। গতকাল শনিবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের চট্টগ্রাম, ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড মানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনকালে এ কথা বলেন চট্টগ্রাম সিটি কপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক সচিব আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জানে আলম মো. সেলিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলমসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের প্রধানগণ।

সভায় মেয়র বলেন, এখন থেকে এই অ্যাপসের মাধ্যমে ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, বিভিন্ন সনদ, আবেদন, ফি পরিশোধ, অভিযোগ দাখিল এবং আবেদন নিষ্পত্তির অগ্রগতিÑ সবই জানা যাবে ঘরে বসে। একই সাথে এই অ্যাপসের মাধ্যমে নগরীর রাস্তার গর্ত, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা, নষ্ট স্ট্রিটলাইট, ড্রেনেজ সমস্যা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, মশার উপদ্রব, ই-রেভিনিউ (হোল্ডিং ট্যাক্স), অনলাইন সনদপত্র,  জন্ম ও মৃত্যু নিবন্ধন, শিক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার ছবি ও লোকেশনসহ অভিযোগ দাখিল করা যাবে।

তিনি বলেন, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ যেমন করা যাবে তেমনি নগরবাসী মেয়র ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ও সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন।

মেয়র আরও বলেন, বিশ্বের অনেক উন্নত শহরে নাগরিক সেবার বড় অংশই এখন মোবাইলনির্ভর। আজ (গতকাল) থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনও সেই ধারায় যুক্ত হলো। এটি হবে নগর পরিচালনার সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা।

সভার সভাপতি ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আশরাফুল আমিন বলেন, ইস্টার্ন ব্যাংকের অর্থায়নে দেশে প্রথমবার মেয়র মহোদয়ের একান্ত আগ্রহে চট্টগ্রাম সিটি করপোরেশনে এমন অ্যাপসের কার্যক্রম শুরু হলো। এই ডিজিটাল সেবায় শুধু সময়ই বাঁচাবে না, কমাবে হয়রানি, অপ্রয়োজনীয় যোগাযোগ এবং রহিত হবে দালালচক্রের সুযোগও।

অনুষ্ঠানে আসা নগরবাসী প্রকৌশলী হাসান হাবিব জানান, প্রযুক্তি তখনই সফল, যখন তা মানুষের জীবনকে সহজ করে। তাই এখন দেখার বিষয়, এই অ্যাপ কি সত্যিই নাগরিকের সময় বাঁচাবে, হয়রানি কমাবে এবং আস্থা ফিরিয়ে আনবে? যদি পারে, তাহলে নগর সেবার নতুন ঠিকানা হবে আর কোনো অফিস কক্ষ নয়, একটি মুঠোফোনের পর্দা।

রূপালী বাংলাদেশ

Link copied!