× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:০৫ এএম

পাবনায় আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:০৫ এএম

পাবনায় আ.লীগ নেতাকে  গলা কেটে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় আব্দুশ শুকুর প্রামাণিক নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকার একটি বাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুশ শুকুর প্রামাণিক আতাইকুলা থানার রতনপুর এলাকার মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। 

আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, নিহত শুকুর আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি একসময় নিষিদ্ধ ঘোষিত নকশালের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত শুক্রবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগানে শুকুর আলীর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকা- সংঘটিত হতে পারে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!