× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:১৫ এএম

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে কাজের ফাঁকে ৫ মিনিটের নাচ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:১৫ এএম

মস্তিষ্কের কার্যক্ষমতা  বাড়াবে কাজের ফাঁকে  ৫ মিনিটের নাচ

আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনে শরীর ও মন সুস্থ রাখতে ঘণ্টার পর ঘণ্টা কঠোর নিয়ম মেনে ব্যায়াম করার প্রয়োজন নেই। সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, কাজের ফাঁকে মাত্র পাঁচ মিনিটের নাচের বিরতিই হতে পারে আপনার ক্লান্তি দূর করা, মেজাজ ভালো রাখা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা একলাফে বাড়িয়ে দেওয়ার অন্যতম সেরা মাধ্যম।

বিবিসির জ্যেষ্ঠ স্বাস্থ্য সম্পাদক মেলিসা হগেনবুম নিজের ওপর এক সপ্তাহের একটি পরীক্ষা চালিয়ে দেখেছেন, দুপুরবেলার অলস সময়ে মাত্র পাঁচ মিনিট প্রিয় গানের তালে নাচলে শরীরের ক্লান্তি মুহূর্তে দূর হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, নাচের মধ্যে রয়েছে অ্যারোবিক শারীরিক কসরত এবং সংগীতের তালে নিজেকে প্রকাশ করার সুযোগ, যা অন্য কোনো ব্যায়ামে এক সঙ্গে পাওয়া যায় না। নাচের সময় বিভিন্ন ভঙ্গিমা মনে রাখা এবং তাল মেলানোর প্রক্রিয়ায় মস্তিষ্কের স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এমনকি মাত্র পাঁচ মিনিটের নাচ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতেও অত্যন্ত কার্যকরব্যবস্থা হিসেবে প্রমাণিত।

মনোযোগ ও মেজাজ ভালো করার পাশাপাশি নাচ মানুষের সৃজনশীলতা বাড়াতে এবং নতুন চিন্তার দুয়ার খুলে দিতে সাহায্য করে। শারীরিক দিক থেকেও এটি আমাদের ভারসাম্য বজায় রাখা ও পেশি শক্তিশালী করতে ভূমিকা রাখে। দীর্ঘ সময় একটানা বসে থাকা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, তাই কাজের মাঝখানে পাঁচ মিনিটের নাচের বিরতি রক্ত সঞ্চালন বাড়াতে দারুণ কাজ করে। এর জন্য পেশাদার নৃত্যশিল্পী হওয়ার প্রয়োজন নেইÑ পছন্দের গান ছেড়ে হালকা ভঙ্গিতে শরীর দোলালেই মিলবে এই চমৎকার স্বাস্থ্য উপকারিতা।

রূপালী বাংলাদেশ

Link copied!