বৈশ্বিক টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসারণ-নিয়ন্ত্রক কাঠামো নিয়ে যমুনা ব্যাংকের সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত। যমুনা ব্যাংক পিএলসি গত শনিবার ঢাকার যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমিতে একটি কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সাসটেইনেবল অর্থায়ন কমিটির প্রধান আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন