× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩৬ এএম

প্রেক্ষাগৃহে আসছে রিপনের ‘শেকড়’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩৬ এএম

প্রেক্ষাগৃহে আসছে রিপনের ‘শেকড়’

এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা ও পরিচালক সরকার রওনক রিপন। অভিনয় এবং পরিচালনা, বিনোদনের দুই জগতেই তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে এবার তিনি আসছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে, যা দর্শককে চমকে দিতে যাচ্ছে। আগামী ৩১ জুলাই দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেকড়’। আর এই সিনেমাতে মূল খলচরিত্রে অভিনয় করেছেন সরকার রওনক রিপন।

দেশের গ-ি পেরিয়ে ‘শেকড়’ ইতিপূর্বে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে মর্যাদাপূর্ণ টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। আন্তর্জাতিক অঙ্গনে এর অগ্রযাত্রা এখানেই থামছে না, আগামী ১ আগস্ট নিউইয়র্ক এবং ২ আগস্ট কানাডায় সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির তালিকায় রয়েছে। আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই প্রজেক্টে প্রধান খলচরিত্রের ভার রিপনের কাঁধেই সঁপেছেন নির্মাতা।

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সরকার রওনক রিপন বলেন, ‘বেশিরভাগ সময় ক্যামেরার পেছনে নির্দেশনা দেওয়া বা পর্দায় ভিন্নধর্মী খলচরিত্রে অভিনয় করতেই অভ্যস্ত আমি। তবে শেকড় সিনেমার গল্প এবং আমার চরিত্রটি এতটাই শক্তিশালী ও জটিল ছিল যে অভিনেতা হিসেবে লোভ সামলাতে পারিনি। শুধু অভিনয়ে মন দেওয়া এবং প্রধান খলচরিত্র ফুটিয়ে তোলাটা আমার জন্য দারুণ এক চ্যালেঞ্জ ছিল। আন্তর্জাতিক ফেস্টিভ্যালে সিনেমাটি ইতিবাচক সাড়া পেয়েছে, এখন দেশের দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি। আশা করি, সিনেমাটি আপনাদের সবার মন ছুয়ে যাবে।’

উল্লেখ্য, ‘শেকড়’ চলচ্চিত্রটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসুন রহমান। প্রখ্যাত তারকাদের মেলবন্ধনে সমৃদ্ধ হয়েছে ‘শেকড়’-এর অভিনয়শিল্পী দল। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এফ এস নাঈম, আয়েশা খান, অভিনেত্রী দিলারা জামান, সমু চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, সংগীতা চৌধুরী, মাহবুবুর রহমান প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!