× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩৭ এএম

নতুন সিনেমায় রোজিনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩৭ এএম

নতুন সিনেমায় রোজিনা

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা দীর্ঘদিন পর আবারও নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। সিনেমার নাম ‘গুলশানের চামেলি’। পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকার পর এই সিনেমার মাধ্যমেই নতুনভাবে দর্শকদের সামনে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী অভিনেত্রী। তিনি ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ সিনেমাটির গল্প ও চরিত্র অত্যন্ত শক্তিশালী, যা রোজিনাকে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরতে উদ্বুদ্ধ করেছে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে বর্তমান সময়ের সামাজিক প্রেক্ষাপট এবং গুলশান এলাকার একটি বিশেষ চরিত্রকে কেন্দ্র করে। যেখানে রোজিনাকে একটি চ্যালেঞ্জিং ও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব দ্রুতই এর দৃশ্যধারণের কাজ শুরু হতে যাচ্ছে।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে রোজিনা বলেন, আমি সবসময় ভালো গল্প ও জুতসই চরিত্রের অপেক্ষায় থাকি। ‘গুলশানের চামেলি’র চিত্রনাট্য যখন আমার কাছে আসে, এক বাক্যে আমার পছন্দ হয়ে যায়। চরিত্রটির মধ্যে অন্যরকম একটা গভীরতা আছে, যা দর্শকদের হৃদয়ে দাগ কাটবে। দীর্ঘদিন পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা ভুবনে ফিরতে পেরে নিজের মধ্যেও অন্যরকম এক ভালো লাগা কাজ করছে।

জানা গেছে, পহেলা আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আশির দশকের তুমুল জনপ্রিয় এই নায়িকা ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। শুধু অভিনয়ই নয়, সাম্প্রতিক বছরগুলোতে তিনি চলচ্চিত্র পরিচালনায়ও নাম লেখিয়েছেন। তবে অভিনয়ে তার এই প্রত্যাবর্তন ভক্ত-দর্শকদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। রুপালি পর্দার এই প্রিয় মুখকে আবারও বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলা সিনেমার দর্শকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!