× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:২৯ এএম

ফিলিস্তিনের গাজা

৩৭ মানবাধিকার সংগঠন বন্ধে ইসরায়েলের হুমকি

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:২৯ এএম

৩৭ মানবাধিকার সংগঠন  বন্ধে ইসরায়েলের হুমকি

  • উদ্বেগ জানিয়েছে ইইউ-জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত গাজায় কার্যক্রম পরিচালনা করা ৩৭টি মানবাধিকার সংস্থার বিষয়ে কঠোর হচ্ছে দখলদার ইসরায়েল। এসব সংস্থার প্যালেস্টাইন কর্মচারীদের বিস্তারিত তথ্য প্রদান করতে বাধ্য করা হবে। অন্যথায় সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

নতুন বছরের প্রথম দিন থেকেই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন নিয়ম এমন সংস্থাগুলোর জন্য প্রযোজ্য করা হচ্ছে যেগুলোকে তারা সন্ত্রাস সমর্থক হিসেবে সন্দেহ করছে। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএফএস)-এর দুই কর্মী প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী ইসলামি জিহাদ ও হামাসের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া জাতিসংঘের ইসরায়েলি কর্তৃপক্ষের রোষানলে পড়েছে দাতব্য সংস্থা অক্সফাম এবং প্যালেস্টাইন শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লইএ) ।

ইসরায়েলের আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র গিলাদ জুইক জানিয়েছেন, তারা তাদের প্যালেস্টাইন কর্মীদের তালিকা দিতে অস্বীকার করছে কারণ তারা জানে যে তাদের মধ্যে কেউ কেউ সন্ত্রাসী কর্মকা-ে যুক্ত বা হামাসের সঙ্গে সংযুক্ত।

এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিদ্রোহী সংগঠনটি এ ঘোষণাকে অপরাধমূলক আচরণ বলে আখ্যায়িত করেছে। এছাড়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এর তীব্র সমালোচনা করেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার টার্ক এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং বিভিন্ন রাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে নিন্দা করার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ‘জীবনরক্ষাকারী’ সহায়তা পৌঁছাতে বাধা দেবে।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে যুদ্ধবিরতির নতুন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

গত বৃহস্পতিবার উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১ বছর বয়েসি এক কন্যাশিশু নিহত হয়। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাওয়ি কবরস্থানের কাছে পৃথক ঘটনায় ইসরায়েলি গুলিতে চারজন ফিলিস্তিনি আহত হয়। আহতদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছে। তাদের চিকিৎসার জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!