× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৬:৩৫ এএম

গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়াল

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৬:৩৫ এএম

গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়াল

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় নিহতের সংখ্যা আরও বেড়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৯৪ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের এই সংঘাতে আহত হয়েছেন এক লাখ ৭২ হাজার ৪০৪ জন। অব্যাহত হামলার ফলে মানবিক পরিস্থিতি দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অন্তত একজনের মরদেহ এবং পাঁচজন আহতকে আনা হয়েছে। তারা আরও বলেন, গত অক্টোবর থেকে ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতির পরও সহিংসতা থামেনি। এই সময়ের মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত ৮১৮ জন নিহত এবং ২ হাজার ৩০১ জন আহত হয়েছেন। অব্যাহত এই হামলায় গাজার বেসামরিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়লেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

রূপালী বাংলাদেশ

Link copied!