এইকাল সেকাল
আরজাত হোসেন
এইকালে যা ওয়াশিং মেশিন,
সেকালে তা ধোপা,
সেকালের যা মোড়ার আসন,
এইকালে তা সোফা।
বায়স্কোপের রঙিন ছবি,
মেঠোপথের যাত্রা সবই,
সেকাল ছিল উদার প্রাণে
কবির ছন্দে রোপা।
সেকাল তুমি এই আমাকে
কত কিছু শেখালে!
জ্যোৎস্না রাতে জোনাকিদের
কীরূপ তুমি দেখালে!
গরুর গাড়ি, মাটির হাঁড়ি,
দুচালা সে কুটির বাড়ি,
এইকালের এক উদাস বিকেল
গোধূলি তা সেকালে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন