হারানো আঁচল
কাজল নিশি
মায়ের কোলে রেখে মাথা
সুখানুভব হতো,
মা যে আমার অভিমানে
দুই যুগ ধরে গত।
গত হওয়ার পর থেকে মা
সুখের দেখা নাই,
অবুঝ এ মন শুধুই বলে
মাকে পেতে চাই।
এখন আমার ঘুচে না আর
নিকষ-কালো দুখ,
সুখের পাখি দিত ধরা
থাকলে মায়ের মুখ।
আবার যদি আসে ধরায়
মা পাখিটা মোর,
ঘরের ভেতর রেখে মাকে
আটকে দেব দোর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন