× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আসাদুজ্জামান খান মুকুল

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৩৪ এএম

ছড়ার মেলা

খুকুমণির ঈদ

আসাদুজ্জামান খান মুকুল

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৩৪ এএম

খুকুমণির ঈদ

খুকুমণির ঈদ
আসাদুজ্জামান খান মুকুল

ঈদের চাঁদের মিষ্টি আলো
ঝরছে মাঠে ঘাটে,
খুকুমণি খুশির ছোঁয়ায়
ঘুরছে দারুণ ঠাটে।

নতুন জামা গায়ে দিয়ে
মনে মনে হাসে,
ঈদের দিনের খুশির হাওয়া
তারি চোখে ভাসে।

রঙিন সাজে সাজবে সে যে
মাথায় বেঁধে ফিতে,
খবর নিবে দীন-দুঃখীদের
আপন করে নিতে।

বাবার হাতে হাতটা ধরে
ঈদগাহে সে যাবে,
ফিরে এসে মাংস-পোলাও
ইচ্ছেমতো খাবে।

ঈদের দিনে রাগ-অভিমান
খুকু যাবে ভুলে,
ভালোবাসার দুয়ারখানি
দেবে যে মন খুলে।

রূপালী বাংলাদেশ

Link copied!