এখন বর্ষাকাল
শেখ সোহেল রেজা
মাঝি ভাই গান গায়
উড়িয়ে নৌকার পাল,
রিমঝিম বৃষ্টি পড়ে
এখন বর্ষাকাল।
ছেলে মেয়ে নাইতে নামে
বর্ষার নতুন জলে,
শাপলা শালুক ফুটে আছে
গ্রামের বিলে ঝিলে।
জেলে ভাই মাছ ধরে
নদীতে ফেলে জাল,
বছর ঘুরে এলো আবার
এলো বর্ষাকাল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন