কর্মসংস্থান ব্যাংকের গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগীয় কার্যালয়ের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলাধীন ২৩টি শাখার ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তাদের অংশগ্রহণে গতকাল সোমবার ব্যাবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, কাশিপুর, বরিশালে অনুষ্ঠিত হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান সভায় প্রধান অতিথি ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন