ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৭:১৪ এএম

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এ ছাড়া সিএমএসএমই বিভাগের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ ও উপ-মহাব্যবস্থাপক মো. আফজাল হোসেন সভায় উপস্থিত ছিলেন।