ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১২:১৪ পিএম
খন্দকার রাশেদ মাকসুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী কমিশনাররা হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর কমিশনার হিসেবে মো. মহসীন চৌধুরী ২ জুন, মো. আলী আকবর ২৮ আগস্ট, ফারজানা লালারুখ ৩ সেপ্টেম্বর এবং সর্বশেষ মো. সাইফুদ্দিন ২০২৫ সালের ২৯ জুলাই দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে।

ঘোষণার পর থেকেই বিএসইসিতে পরিবর্তনের আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত চেয়ারম্যানসহ চার কমিশনার একযোগে পদত্যাগপত্র জমা দেন।