দেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনার নতুন রেকর্ড তৈরি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টিবল, কিউমিলেটিভ ও সম্পূর্ণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে। সম্প্রতি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই পুরো লেনদেন প্রক্রিয়ার লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক, যেখানে দ্য সিটি ব্যাংক পিএলসি ও উত্তরা ব্যাংক পিএলসি অংশ নিয়েছিল।

