এনআরবিসি ব্যাংকের খুলনা জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার যশোরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। সভায় সভাপতিত্ব করেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম। সভায় খুলনা অঞ্চলের সব শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন।

