ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের চুক্তি সই

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:০১ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের (মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত) মধ্যে গতকাল রোববার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।