কৃষান-কৃষানি ও উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসিও ইকোনমিক হেল্থ এডুকেশন অর্গানাইজেশন (সিও) কার্যালয়ে প্রকাশ্যে কৃষিঋণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

