ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:০৫ এএম

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের ১০টি শাখার অংশগ্রহণে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার, সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতিক, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকগণ সভায় অংশগ্রহণ করেন।