ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:১১ এএম

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে গত শনিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেররিজম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামএলকো মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।